বিপ্লবী কবি পাবলো নেরুদার প্রয়াণ

বিপ্লবী কবি পাবলো নেরুদার প্রয়াণ

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৩ সেপ্টেম্বর, ২০২৫, মঙ্গলবার। ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা ১৬২০ - তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড। ১৮৩৯ - নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়। ১৮৪৬ - ইয়োহান গেইল নেপচুন গ্রহ আবিষ্কার করেন। ১৮৭০ - ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম দখল করে। ১৯৩২ - সৌদি আরব প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আযিয বিন সৌদ দেশটির বাদশাহ হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৯৬৫ - ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি ঘটে। ১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে আর্মেনিয়া।

জন্ম ১৮৪৭ - আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক। ১৯০১ - ইয়ারোস্লাভ সেইফের্ত, নোবেলজয়ী চেক কবি। ১৯০৭ - অজিত কুমার দত্ত, বাঙালি কবি, সাহিত্যিক এবং অধ্যাপক। ১৯৪৩ – তনুজা, ভারতীয় অভিনেত্রী। ১৯৫৬ - পাওলো রসি, ইতালিয়ান ফুটবলার।

মৃত্যু ১২৪৬ – মিখাইল, কিয়েভের শাসক। ১৮৮২ - ফ্রিডরিখ ভোয়েলার, জার্মান রসায়নবিদ। ১৯১০ - প্রমথনাথ মিত্র, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী। ১৯৩৯ - সিগমুন্ড ফ্রয়েড, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী। ১৯৭৩ - পাবলো নেরুদা, নোবেলজয়ী কবি । ১৯০৪ সালের ১২ জুলাই  চিলির পাররাল শহরে জন্ম। তার প্রকৃত নাম নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ও সবচেয়ে প্রভাবশালী লেখক মনে করা হয়। তার রচনা অনূদিত হয়েছে বহু ভাষায়। নেরুদার সাহিত্যকর্মে বিভিন্ন প্রকাশ শৈলী ও ধারার সমাবেশ ঘটেছে। তিনি রচনা করেছেন পরাবাস্তববাদী কবিতা, ঐতিহাসিক মহাকাব্য, এমনকি রাজনৈতিক ইস্তেহারও। ১৯৭১ সালে নেরুদাকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পাবলো নেরুদার।   ১৯৮৯ - আবু হেনা মোস্তফা কামাল, কবি, লেখক ও শিক্ষাবিদ।

আরএ

Comments

0 total

Be the first to comment.

প্রকৃতির কীটনাশক পিঁপড়া Banglanews24 | ফিচার

প্রকৃতির কীটনাশক পিঁপড়া

বিচিত্র নানান কীট-পতঙ্গ, পোকামাকড়, পাখি এবং বন্যপ্রাণী নিয়েই আমাদের প্রকৃতি। এই প্রকৃতিতে প্রতিটি প্...

Oct 15, 2025
কবি দীনেশ দাসের জন্ম Banglanews24 | ফিচার

কবি দীনেশ দাসের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময়...

Sep 16, 2025

More from this User

View all posts by admin