বিসিবি নির্বাচন ৬ অক্টোবর। নির্বাচনকে সামনে রেখে নানান কিছু হচ্ছে । কাউন্সিলরশিপ থেকে শুরু করে সবকিছুই। তামিম ইকবাল ও ফারুক আহমেদকে নিয়েও আপত্তি উঠেছে। গত বেশ কয়েক দিনের সৃষ্ট ঘটনায় ক্রিকেটারদের মধ্যে আলোড়ন কম হচ্ছে না।
jwARI.fetch( $( "#ari-image-jw68d502050fbe6" ) ); মোহাম্মদ মিঠুন,তাইজুল, মুমিনুল হক, রুবেল হোসেন,শামসুর রহমান, এনামুল হকের পর আজ সৌম্য সরকারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন।
jwARI.fetch( $( "#ari-image-jw68d502050fc1e" ) ); সবাই প্রায় একই কথা ফেসবুকে লিখেছেন। সবার অফিশিয়াল ফেসবুকে শোভা পাচ্ছে একই বক্তব্য, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’
jwARI.fetch( $( "#ari-image-jw68d502050fc6b" ) );