বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

বিসিবির নির্বাচনে অংশ নিচ্ছেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ সকাল সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম।

নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর। আর তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ।

কাল থেকেই ক্রিকেটপাড়ায় এমন গুঞ্জন শোনা গেছে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে অন্তত ১০-১২টি ক্লাবের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছিল বিশ্বস্ত সূত্র।

এ ব্যাপারে কাল রাতে জরুরি সভায় বসছিলেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র প্রত্যাহারের দিন, আজই প্রকাশ করার কথা চূড়ান্ত প্রার্থী তালিকা।

কাল বিকেলে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin