বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নাখালপাড়া ক্রিকেটার্স এর পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে রোববার (৫ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।