বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না সেই ১৫ ক্লাবের কাউন্সিলররা

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না সেই ১৫ ক্লাবের কাউন্সিলররা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত ১৫ ক্লাবের কাউন্সিলররা। এই ১৫ ক্লাবের কাউন্সিলরদের চূড়ান্ত ভোটার হিসেবে তালিকা প্রকাশের বিষয়টি কেন বে-আইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে এই ১৫ ক্লাবের কাউন্সিলরদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেছেন আদালত। ফলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে তাদের ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়িরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জহুরুল হক। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহা. এরশাদুল বারি খন্দকার। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কমরুদ্দীন ও সহকারী অ্যাটর্নি জেনারেল শারমিন হামিদ।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহা. এরশাদুল বারি খন্দকার।

ক্লাবগুলো হলো- এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।

এফএইচ/বিএ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ Jagonews | আইন-আদালত

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন...

Oct 14, 2025

More from this User

View all posts by admin