বিসিবি নির্বাচনে ভোট দেয়ার তথ্য মোটেও সত্য নয়: তামিম ইকবাল

বিসিবি নির্বাচনে ভোট দেয়ার তথ্য মোটেও সত্য নয়: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের এবারের নির্বাচনে হস্তক্ষেপসহ নানা কারণ দেখিয়ে শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

আজ সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হওয়া বিসিবি নির্বাচনে তিনি ভোট দিয়েছেন বলে গুঞ্জন উঠে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভোট দেয়ার বিষয়টি উড়িয়ে দিলেন তামিম ইকবাল।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।

আমি ই-ভোট দেয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।’

/এমএন

Comments

0 total

Be the first to comment.

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে ট্রাম্প প্রশাসন JamunaTV | খেলাধুলা

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে ট্রাম্প প্রশাসন

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্রের সরকার। বুধবার (১ অক্টোবর) প্রথম প...

Oct 01, 2025
কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০ JamunaTV | খেলাধুলা

কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০

সারাদেশ ডেস্ক:কক্সবাজারে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত ডিসি (জেলা প্রশাসক) গোল্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin