বিসিবিতে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা 

বিসিবিতে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা 

বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার একে একে ভোটারদের অনেকেই এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে গেছেন। এখন সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার অপেক্ষা। যদিও কারা নির্বাচিত হতে পারেন- তা অনেকটাই অনুমেয়। 

সর্বশেষ বিসিবিতে সভাপতির দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম বুলবুল। এবারের নির্বাচনেও তারই সভাপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্থানীয় পাঁচ তারকা হোটেলে ভোট দেওয়ার পর সাংবাদিকদের বুলবুল বলেছেন, ‘আগে কখনও নির্বাচন করিনি। নির্বাচনে অংশগ্রহণও করিনি। যা-ই দেখছি, সব নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি। দেখা যাক।’

jwARI.fetch( $( "#ari-image-jw68e3a25e39464" ) ); নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলা ঘোষণা করা হবে।

 

Comments

0 total

Be the first to comment.

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025
বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025

More from this User

View all posts by admin