বিসর্জনের সময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড: মহাপরিচালক

বিসর্জনের সময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড: মহাপরিচালক

নারায়ণগঞ্জ: বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, শারদীয় দুর্গাপূজা একটি বৃহৎ ধর্মীয় উৎসব। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে, যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে।

বুধবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সকলেই যেভাবে এ উৎসবটা উদযাপন করছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাই। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ধন্যবাদ জানাই। আশা করছি, আমরা যেভাবে নিরাপত্তা ব্যবস্থা করে যাচ্ছি, আগামীকাল পর্যন্ত পূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

কোস্টগার্ড প্রধান আরও বলেন, এ বছরের পরিস্থিতি কিছুটা ভিন্ন। আমরা সেই অনুযায়ী আমাদের নিয়োজনের মাত্রা রেখেছি। নজরদারিও সেভাবে করা হচ্ছে। বিসর্জন শেষে মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন-সেটা আমরা নিশ্চিত করবো।

বিসর্জনের সময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে, আর কোথাও কিছু ঘটলেও যেন তা সামাল দিতে বোট টিম ও ডুবুরি দল তৎপর থাকবে বলেও জানান তিনি।

এমআরপি/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin