বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে লড়াই করতে চাই: হ্যাটট্রিক শিরোপাজয়ী নোশিন

বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে লড়াই করতে চাই: হ্যাটট্রিক শিরোপাজয়ী নোশিন

৬ রাউন্ড পর্যন্ত পিছিয়ে থেকে নোশিন আনজুম বাজিমাত করলেন। ৪৩তম জাতীয় মহিলা দাবায় ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার। এগারো খেলায় সাড়ে আট পয়েন্ট নিয়ে তিনি শ্রেষ্ঠত্ব ধরে রাখেন।

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে ফিদে মাস্টার নোশিনের স্বপ্ন অনেক বড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দাবাড়ু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যখন পড়াশোনা করি করতে থাকি। আবার যখন খেলা থাকে খেলি। তবে এবার দুটি মিডটার্ম মিস করেছি। সেগুলো পরে দিতে হবে। আমি চাই, পড়াশোনার পাশাপাশি খেলা চালিয়ে যেতে। এক সময় গ্র্যান্ডমাস্টার হতে চাই। বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়াই করতে চাই। দেশকে ওই পর্যন্ত নিয়ে যেতে চাই। তবে এর জন্য দেশের বাইরে অনেক খেলতে হবে। স্পন্সরও প্রয়োজন।’

২০১৬ সাল থেকে জাতীয় মহিলা দাবা খেলছেন নোশিন। ২০২২ সালে প্রথম চ্যাম্পিয়ন হন। পরের বছর খেলা হয়নি। গত বছরের পর এবারও চ্যাম্পিয়ন। কুমিল্লা জেলার নুসরাত জাহান আলোর পিছনে থেকে আবার ঘুরে দাঁড়ানো নিয়ে নোশিন বলেছেন, ‘আলোর কাছে হারের পর খুব আপসেট ছিলাম। খেলায় মনোযোগ হারিয়ে ফেলছিলাম। আম্মু উৎসাহ দিয়ে বলেন, বাকি খেলাগুলো জিতলে; আলো একটা হারলে প্লে অফ হবে। সেখান থেকে অনুপ্রেরণা পেয়ে বাকি খেলাগুলো জিতেছি। সব মিলিয়ে ১১ রাউন্ডের মধ্যে তিনটি ড্র, একটি হার ও সাতটি জয়।’

টানা তিন বার জাতীয় চ্যাম্পিয়ন হলেও নোশিন এখনও ফিদে মাস্টার। দুটি আন্তর্জাতিক মাস্টার নর্ম রয়েছে। মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে এখনও আরেকটি নর্ম ও ২২০০ রেটিং প্রয়োজন। তার বর্তমান রেটিং ১৯৯০। এ নিয়ে খানিকটা অতৃপ্তি তার কণ্ঠে, ‘এটা একটা অতৃপ্তি। জোনালে চ্যাম্পিয়ন হলে আমিও সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে পারতাম কিন্তু ওয়াদিফার কাছে হারায় হতে পারিনি। ওয়াদিফা আমাদের নৌবাহিনীরই, সে হয়েছে; আমারও সুযোগ ছিল হওয়ার।’

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল BanglaTribune | খেলা

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প চলছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের মাঠে। ফুটবলারদের সঙ্...

Oct 02, 2025
আশরাফুল আউট, বুলবুল ইন! BanglaTribune | খেলা

আশরাফুল আউট, বুলবুল ইন!

গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছিল মোহাম্মদ আশরাফুলের। সেই কমি...

Sep 12, 2025

More from this User

View all posts by admin