বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে লালবাগ কেল্লায় বিশেষ আয়োজন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে লালবাগ কেল্লায় বিশেষ আয়োজন

ইয়াশফা মেডিটেক-এর আয়োজনে পুরান ঢাকার লালবাগ কেল্লায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘গ্রুপ মেডিটেশন ও ইয়োগা সেশন’- অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১০ অক্টোবর) হেলথ কেয়ার অটোমেশন সার্ভিস প্রোভাইডার কোম্পানি ইয়াশফা মেডিটেক এই বিশেষ সেশনের আয়োজন করে।

এতে অংশ নিয়ে লালবাগ কেল্লার কাস্টোডিয়ান মুখলেছুর রহমান ভূঁঞা বলেন, মানসিক স্বাস্থ্য কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি আমাদের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক ভারসাম্যের ভিত্তি। সহকর্মী, বন্ধু, পরিবার কিংবা আত্মীয় সবার মানসিক সুস্থতা নিশ্চিত করা মানবিক দায়িত্ব এবং একে অপরের প্রতি সহমর্মিতার বাস্তব প্রকাশ। আমি আশাবাদী ইয়াশফা মেডিটেক এমন আয়োজন ধারাবাহিকভাবে আয়োজন করবে এবং আরো বড় পরিসরে আয়োজন করবে।

আয়োজক হিসেবে মেন্টাল হেলথ অ্যাডভোকেট ও ইয়াশফা মেডিটেকের প্রধান নির্বাহী মো. মোসাব্বির রাহমান বলেন, আধুনিক জীবনযাত্রা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানসিকভাবে ভেঙে পড়া মানুষকে অনেক সময় তুচ্ছ বা ঢং করছে মনে করা হয়। এজন্য আমাদের পরিবার, প্রতিষ্ঠান ও চারপাশের পরিবেশকে সমর্থনমুখী ও সহানুভূতিপূর্ণ করতে হবে। তাই সকল ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই আয়োজন।  

অংশগ্রহণকারী স্থানীয় ব্যক্তি মো. খোকন জানান, ব্যক্তি নিজের মানসিক স্বাস্থের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি তার আশেপাশের মানুষগুলোর মানসিক স্বাস্থের প্রতিও যত্নশীল হতে হবে। কারো মানসিক স্বাস্থ্য ব্যাহত হলে প্রাথমিকভাবে পরিবারের সদস্য, শিক্ষকবৃন্দ ও বন্ধুমহল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই সাথে মেডিটেশন ও ইয়োগার এমন আয়োজন বিশেষ সহায়ক হিসেবে কাজ করে।

মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত গ্রুপ মেডিটেশন ও ইয়োগা আয়োজনে অংশগ্রহণ করেন সাংবাদিক, ব্যাংকের ব্যবস্থাপক, খেলোয়াড়, এথলেট, শিক্ষক ও জেনারেল-মাদরাসা শিক্ষার্থীরা।

এনডি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin