বিশ্ববিদ্যালয় থেকে দলীয় রাজনৈতিক চর্চা বন্ধের প্রতিশ্রুতি নবনির্বাচিত জাকসু ভিপির

বিশ্ববিদ্যালয় থেকে দলীয় রাজনৈতিক চর্চা বন্ধের প্রতিশ্রুতি নবনির্বাচিত জাকসু ভিপির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় রাজনৈতিক চর্চা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন জাকসুর নবনির্বাচিত ভিপি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি।

জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, আমরা এর আগে দেখেছি যে দলীয় রাজনৈতিক চর্চা শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কিভাবে ক্ষতিগ্রস্ত করে। শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাসের জন্য আমাদের যেভাবে কাজ করতে হবে, সেভাবেই কাজ করে যাবো।

সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারের শুরুতে জিতু বলেন, আমাদের একটি যৌক্তিক চাওয়া ছিল, যৌক্তিক অধিকার ছিল তা থেকে আমরা বঞ্চিত ছিলাম। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের সে অধিকারটি ফিরিয়ে নেয়ার জন্য আমরা রাজপথে ছিলাম। এখন আমি মনে করি জাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেি অধিকার ফিরে পেয়েছি। শিক্ষার্থীরা ৩৩ বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিল সে অধিকারটা ফিরিয়ে দেয়ার কথা জানান তিনি।

নবনির্বাচিত ভিপি আরও বলেন, জাকসু বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করে আসছিলাম। ২০১৩ সালের একবার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তাখনকার সরকার তা বাস্তবায়ন হতে দেয়নি। ২০১৯ এ এসে যখন ডাকসু হয় তখনও জাকসু নির্বাচনের জন্য জোর দেয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা হতে দেয়নি।

‘নির্বাচন পরবর্তী পরিকল্পনা কী’ সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, অনেক প্যানেল থেকে এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্রশিবির থেকে সর্বোচ্চ পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যারা নির্বাচিত হয়েছে সবাইকে নিয়ে দল-মত নির্বিশেষে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।

‘ইশতেহার বাস্তবায়নে আপনার পরবর্তী পরিকল্পনা কী হবে’ এমন প্রশ্নের জবাবে আব্দুর রশিদ জিতু বলেন, আমরা শিক্ষার্থীদের কোনো অলীক ইশতেহার দেইনি, যা বাস্তবায়ন করা সম্ভব না। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়াই হল আমাদের ইশতেহার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন নিজেদের অধিকার থেকে বঞ্চিত ছিল। আমাদের প্রথম কাজ হবে তাদের সেই সকল অধিকারকে বাস্তবায়ন করা।

উল্লেখ্য, আজ সন্ধ্যার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। এতে ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। অপরদিকে, জিএস পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হন।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন JamunaTV | ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন

ভোট গ্রহণের পর ৪১ ঘণ্টা পার হলেও এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বা...

Sep 13, 2025
৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর JamunaTV | ক্যাম্পাস

৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর

বিগত ৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ...

Sep 13, 2025
জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’ JamunaTV | ক্যাম্পাস

জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন ক...

Sep 13, 2025

More from this User

View all posts by admin