বিশ্বের সবচেয়ে উঁচু মানবপিরামিড

বিশ্বের সবচেয়ে উঁচু মানবপিরামিড

ভারতের মহারাষ্ট্রের এক দল তরুণ নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। ‘দাহি হান্ডি’ উৎসবে অগণিত মানুষের সামনে তাঁরা বিশ্বের সবচেয়ে উঁচু মানবপিরামিড তৈরি করেছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকডর্সের ওয়েবসাইটে ১৯ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যের থানে শহরে গত ১৬ আগস্ট জন্মাষ্টমীর দিন ১০ স্তরের এই মানবপিরামিড গড়ে তাঁরা নতুন রেকর্ড গড়েন। মানবপিরামিডটির উচ্চতা ছিল ১৪ দশমিক ৭৩ মিটার বা ৪৮ ফুট ৩ দশমিক ৯২ ইঞ্চি, যা প্রায় তিনতলা বাড়ির সমান।

একটি সংগঠনের উদ্যোগে এই রেকর্ড উচ্চতার মানবপিরামিড গড়ার উদ্যোগ নেওয়া হয়। সংগঠনটির নাম কোকননগর গোবিন্দ পাঠক অ্যান্ড সংস্কৃতি যুব প্রতিষ্ঠান ট্রাস্ট।

সাধারণত ৮ বা ৯ স্তরের মানবপিরামিড গড়া যায়। অনেক বছর ধরে ভারত ও স্পেন যৌথভাবে সবচেয়ে উঁচু মানবপিরামিড গড়ার রেকর্ড ধরে রেখেছিল। এবার প্রথমবারের মতো ১০ স্তরের মানবপিরামিড গড়তে সফল হলো ভারতের একটি দলটি।

পিরামিডটি তৈরির জন্য একে একে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে শক্ত বৃত্ত তৈরি করেন অংশগ্রহণকারীরা। তাঁদের কাঁধে দাঁড়িয়ে ওপরের স্তরে ওঠেন আরেকটি দলের সদস্যরা। এভাবে ছোট ছোট দলের সদস্যরা অপর দলের সদস্যদের কাঁধ বেয়ে ওপরে ওঠেন। এভাবে ক্রমেই তৈরি হতে থাকে পিরামিডের আকৃতি। স্তরের চূড়ায় ছিলেন মাত্র একজন। তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি, যাঁর মাথায় হেলমেট ছিল এবং নিরাপত্তার জন্য একটি দড়ি তাঁর সঙ্গে বাঁধা ছিল।

মানবপিরামিডটির স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। শীর্ষে দাঁড়ানো তরুণ কয়েক সেকেন্ডের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন তাঁকে আগে থেকে প্রস্তুত হয়ে থাকা ক্রেনে করে নিরাপদে নামানো হয়।

শীর্ষে থাকা তরুণ ভারসাম্য হারানোর পর পিরামিডটি ভেঙে পড়ে। তবে এতে কেউ গুরুতর আহত হননি। কারণ, ওই রকম প্রস্তুতি রাখা হয়েছিল। রেকর্ড উচ্চতার মানবপিরামিড গড়ার সঙ্গে সঙ্গে সমবেত মানুষ উল্লাসে ফেটে পড়েন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এই অর্জনের স্বীকৃতি দিয়েছে। গত শুক্রবার সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, এটি শুধু পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়া নয়। বরং সাহস, ঐক্য ও সংস্কৃতির জীবন্ত প্রতীক।

Comments

0 total

Be the first to comment.

৮৬৪ দিনে মোদির ৪৬ দেশ সফর, মণিপুরে থাকলেন মাত্র তিন ঘণ্টা: মোদিকে খোঁচা খাড়গের Prothomalo | ভারত

৮৬৪ দিনে মোদির ৪৬ দেশ সফর, মণিপুরে থাকলেন মাত্র তিন ঘণ্টা: মোদিকে খোঁচা খাড়গের

আড়াই বছর পর তিন ঘণ্টার মণিপুর সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলাধোনা করলেন কংগ্রেস সভাপতি...

Sep 13, 2025

More from this User

View all posts by admin