বিশ্বকাপ বাছাই পর্বে ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ ইতালিতে

বিশ্বকাপ বাছাই পর্বে ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ ইতালিতে

আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে ইতালির মানুষ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির উদিনে শহরে বিক্ষোভে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।

একই সময়ে বাছাইপর্বের খেলায় ইসরায়েলকে ৩-০ গোলে হারায় ইতালি। বিক্ষোভকারীরা স্লোগান দেন— ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’ এবং ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’ (ইসরায়েলকে লাল কার্ড দেখাও)।

তাদের হাতে ছিল ফুটবল ম্যাচে নিয়মভঙ্গকারী খেলোয়াড়দের মাঠ থেকে বের করে দিতে ব্যবহৃত প্রতীকী লাল কার্ড।

সম্প্রতি, ইতালির রোমসহ বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের সমর্থনে জোরালো বিক্ষোভ করে দেশটির জনগণ। যুদ্ধাপরাধ, গণহত্যাসহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন ইতালিয়ানরা।

সূত্র: আল জাজিরা।

/এআই

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin