বিশ্বকাপে নাম লেখালো সোয়া ৫ লাখ জনসংখ্যার দেশ

বিশ্বকাপে নাম লেখালো সোয়া ৫ লাখ জনসংখ্যার দেশ

প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে জায়গা করে ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট দ্বীপ দেশ কেপ ভার্দে। ঘরের মাঠে এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্লু শার্কসরা।

প্রাইয়ার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ে দলটি নিজেদের বাছাইপর্বের গ্রুপে শীর্ষস্থান দখল করে নেয়, ক্যামেরুনের মতো শক্তিশালী দলকেও পেছনে ফেলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দাইলন লিভ্রামেন্টো ছয় গজ বক্সের ভেতর থেকে আলগা বল জালে জড়িয়ে কেপ ভার্দেকে এগিয়ে নেন। কিছুক্ষণ পরই উইলি সেমেদো দুর্দান্ত ভলিতে দ্বিতীয় গোল করেন। ম্যাচের যোগ করা সময়ে অভিজ্ঞ ডিফেন্ডার স্টপিরা তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

১৫ হাজার দর্শক ধারণক্ষমতার ন্যাশনাল স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পরেই শুরু হয় উচ্ছ্বাস আর উদযাপন।

অ্যাটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত ১০টি দ্বীপের এই দেশটির জনসংখ্যা মাত্র ৫ লাখ ২৫ হাজারের কিছু কম (বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে)। ১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর ২০০২ বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই তারা চেষ্টা চালিয়ে আসছে।

আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) কেপ ভার্দের পারফরম্যান্সও উল্লেখযোগ্য। ২০১৩ ও ২০২৩ সালে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে তাদের অবস্থান ৭০তম।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া আইসল্যান্ড ছাড়া কেপ ভার্দেই এখন সবচেয়ে ছোট জনসংখ্যার দেশ, যারা ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিতে পেরেছে।

এমএমআর/এএসএম

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin