বিতর্কিত অ্যামনেস্টি বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ব্রাজিল

বিতর্কিত অ্যামনেস্টি বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ব্রাজিল

ব্যাপক বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। রিও ডি জেনিরো, সাও পাওলো ও ব্রাসিলিয়ার সড়কে প্রতিবাদে জড়ো হাজার হাজার মানুষ।

রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আলজাজিরা।

এতে বলা হয়, পার্লামেন্টে প্রস্তাবিত বিতর্কিত অ্যামনেস্টি বিলের প্রতিবাদে রোববার বিশাল এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে দেশটির বামপন্থী ও শিল্পীগোষ্ঠীর সদস্যরা। ব্যানার হাতে স্লোগান দেয় শিক্ষার্থী, শিল্পী, মানবাধিকার কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ।

সাও পাওলো ও ব্রাসিলিয়ার পাশাপাশি রাজধানী রিও’র অন্তত ২২ এলাকায় বিস্তৃত হয় বিশাল এ প্রতিবাদ সমাবেশ। এ সময়, মিছিলে অংশ নেয়া ৪০ হাজারেরও বেশি মানুষের সামনে গান গেয়ে প্রতিবাদ জানায় আগত শিল্পীরা।

উল্লেখ্য, বিতর্কিত এ বিলটি সংসদে পাশ হলে শাস্তি মওকুফ হতে পারে ব্রাজিলে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে আটক সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো’র। এরই জেরে বিক্ষোভে ফেটে পড়ে দেশটির নাগরিকরা।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin