বিয়ে করলেন শবনম ফারিয়া, ভক্তদের শুভকামনা

বিয়ে করলেন শবনম ফারিয়া, ভক্তদের শুভকামনা

বধূবেশে ফারিয়ার বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে। নতুন জীবনে তাকে শুভকামনা জানাচ্ছেন সবাই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিয়ে করেছেন এই অভিনেত্রী। বন্ধু ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শবনম ফারিয়ার বরের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে। দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন।

শবনম ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর তিনি পা রাখেন অভিনয়ে। একক থেকে ধারাবাহিক নাটকে অভিনয় করে পান পরিচিতি। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে তার অভিষেক হয় বড় পর্দায়ও। এর আগে ২০১৮ সালে তিনি বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। সেই সংসার টিকেছিল ১ বছর ৯ মাস।

অভিনয় থেকে ক্ষণিক বিরতি নিয়েছিলেন ফারিয়া। ‘দেবী’ ছবির পর তিনি জানিয়েছিলেন, যদি ভালো সিনেমা না পান, তাহলে আর সিনেমায় অভিনয় করবেন না। ‘দেবী’র প্রশংসা নিয়েই কাটিয়ে দেবেন। বিয়ের পর কি আবারও অভিনয়ে ফিরবেন তিনি? আপাতত এ নিয়ে কোনো কথা বলতে চাননি অভিনেত্রী।

এসএএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin