বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম: নগরের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছের।  

ইপিজেডের নাসা গ্রুপের দুটি কারখানায় প্রায় ২২০০ শ্রমিক কর্মরত ছিলেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে তারা ফ্রি-পোর্ট এলাকার বিমানবন্দর সড়ক অবরোধ করেন। এসময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, ‘নাসা গ্রুপের মালিকানাধীন দুটি কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করে। আমাদের কয়েক মাসের বেতন এখনও বকেয়া। সেই বেতন পরিশোধের সিদ্ধান্ত না নিয়ে উল্টো কারখানা বন্ধের ঘোষণা দেয়। এতগুলো শ্রমিক আমরা কোথায় যাবো। বকেয়া বেতন পেলে কিছুটা স্বস্তি হতো৷ কিন্তু সেটিও দিচ্ছে না’।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নাসা গ্রুপের দুটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। এখন শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা তাদেরকে বিমানবন্দর সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দিয়েছি। মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin