বক্স অফিসে ‘কান্তারা’ ঝড়, ৮ দিনে কত আয় করেছে সিনেমাটি

বক্স অফিসে ‘কান্তারা’ ঝড়, ৮ দিনে কত আয় করেছে সিনেমাটি

নির্মাতা ও অভিনেতা ঋষভ শেঠি আবারও প্রমাণ করেছেন, বক্স অফিসে রাজত্ব করা তার জন্য সাধারণ বিষয়। ২০২২ সালে ব্লকবাস্টার ‘কানতারা’র পর, ঋষভ শেঠি সিনেমার সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন। ঋষভ ‘কানতারা’র সিক্যুয়েল নির্মাণে তিন বছর সময় নিয়েছেন।

২০২২ সালের পর, ‘কানতারা’র দ্বিতীয় অংশ মুক্তি পায় চলতি বছরের ২ অক্টোবর। মানুষ আশা করেছিল সিনেমাটি দারুণ কিছু নিয়ে আসবে এবং তা হয়েছে। ‘কানতারা চ্যাপ্টার ১’ অনেক বড় সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। ‘কানতারা চ্যাপ্টার ১’ মুক্তি পাওয়ার পর আট দিন হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ‘কানতারা চ্যাপ্টার ১’র পরিসংখ্যান জানা গেছে।

ঋষভ শেঠি নির্মিত ‘কানতারা চ্যাপ্টার ১’র গল্প দর্শকদের মনে দাগ কেটেছে। ঋষভ ‘কানতারা’র লেখক, পরিচালনা এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ঋষভ ৫ হাজার বছরেরও বেশি পুরনো কিংবদন্তির উপর ভিত্তি করে একটি গল্প নিয়ে এসেছেন। অন্যদিকে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের রোমান্টিক কমেডি-ড্রামা ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ একই দিনে মুক্তি পেয়েছে। তবে এ সিনেমা ‘কানতারা চ্যাপ্টার ১’-কে বক্স অফিসে থামাতে পারেনি। ২১২৫ কোটি রুপি বাজেটে নির্মিত ‘কানতারা চ্যাপ্টার ১’ প্রথম দিনে আয় করেছে ৬১ দশমিক ৮৫ কোটি। এবার এর বৃহস্পতিবারের আয় প্রকাশ্যে এসেছে।

ভারতের বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার পর্যন্ত ‘কানতারা চ্যাপ্টার ১’ ২০ দশমিক ৫০ কোটি (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার) সংগ্রহ করেছে। চূড়ান্ত প্রতিবেদন আসার সময় পর্যন্ত সিনেমাটির আয় আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয় ২৩৩৪ দশমিক ৯৪ কোটি রুপি।

আরও পড়ুনডিডিএলজের পর আবার যুক্তরাজ্যে বলিউড ‘কান্তারা’র বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, তুলুনাড়ুতে বিক্ষোভ 

‘কানতারা অধ্যায় ১’ সিনেমার দিনভিত্তিক আয় থেকে জানা যাচ্ছে- প্রথম দিন ৬১ দশমিক ৮৫ কোটি রুপি, দ্বিতীয় দিন ৪৫ দশমিক ৪০ কোটি রুপি, তৃতীয় দিন ৫৫ কোটি রুপি, চতুর্থ দিন ৬৩ কোটি রুপি, পঞ্চম দিন ৩১ দশমিক ২৫ কোটি রুপি, ষষ্ঠ দিন ৩৪ দশমিক ২৫ কোটি রুপি, সপ্তম দিন ২৫ দশমিক ২৫ কোটি রুপি, অষ্টম দিন ২০ দশমিক ৫০ কোটি রুপি। মোট আয় ৩৩৪ দশমিক ৯৪ কোটি রুপি।

এমএমএফ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin