বনানী থানা এলাকায় গলায় ফাঁস দিয়ে মোনালিসা মুন্নি (২০) নামের এক নারী আত্মহত্যা করেছে।
জানা গেছে, মুন্নির পিতা হারুন অর রশিদ। স্বামী রানা। গ্রাম-চর কাশিয়া, থানা রায়পুর, জেলা লক্ষ্মীপুর। তবে তারা বনানী থানার নিয়াজুদ্দিনের টিনশেড বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
পারিবারিক কলহের জেরে নিজ রুমে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন মুন্নি। পরে স্বজনেরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহটি ময়না তদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন, ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।