পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বুধবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, লঘুচাপের কারণে সাগর বেশ উত্তাল রয়েছে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তাই সংশ্লিষ্ট সকলকে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট নিতে এবং সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে।
/এএইচএম