বৈদ্যুতিক বাতি জ্বালানো নিয়ে তর্ক, ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই নিহত

বৈদ্যুতিক বাতি জ্বালানো নিয়ে তর্ক, ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলার ভদ্রাসন গ্রামে আহত হন ওই ব্যক্তি। পরে রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সালাউদ্দিন শেখ (৩১) শেখ ভদ্রাসন গ্রামের শাজাহান শেখের ছেলে। এ ঘটনার পর অভিযুক্ত ও তাঁর ছোট ভাই আলাউদ্দিন শেখ (২৮) পলাতক আছেন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই ভাই যৌথভাবে একটি বিদ্যুতের মিটার ব্যবহার করেন। গতকাল সকাল ৯টার দিকে আলাউদ্দিন শেখের ঘরে বৈদ্যুতিক বাতি জ্বলছিল। বিষয়টি দেখে প্রতিবাদ জানান বড় ভাই সালাউদ্দিন শেখ। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আলাউদ্দিন বঁটি নিয়ে তেড়ে গিয়ে বড় ভাইকে কোপ দেয়। কোপটি পেটে লেগে সালাউদ্দিন গুরুতর আহত হন। তাঁকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সালাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সোয়া ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঘটনার প্রসঙ্গে তুজারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়ালিউর রহমান বলেন, বৈদ্যুতিক বাতি জ্বালানো নিয়ে দুই ভাইয়ের তর্ক-বিতর্ক হয়েছিল। একপর্যায়ে সালাউদ্দিন লাঠি দিয়ে ছোট ভাই আলাউদ্দিনকে আঘাত করেন। এরপর আলাউদ্দিন বঁটি দিয়ে বড় ভাই সালাউদ্দিনকে কোপ দেয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ শেখ।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin