বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

রাজধানীর সূত্রাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী নাদিমুল হক এলেম হত্যার মামলায় গ্রেপ্তার হয়েছেন যুবলীগ নেতা উজ্জ্বল দাস। দীর্ঘদিন পলাতক থাকার পর সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি আভিযানিক দল সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সূত্রাপুর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় উজ্জ্বল দাস ৫৯ নম্বর আসামি।

গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। ঘটনার পর নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায় আরেকটি মামলা করেন।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে। গ্রেপ্তারকৃত উজ্জ্বল দাসকে (৪৪) আদালতে সোপর্দ করা ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এজেডএস/এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin