বোয়ালখালীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু 

বোয়ালখালীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু 

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে জালাল উদ্দীন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এ ঘটনা ঘটেছে।

নিহত জালাল ওই এলাকার আবদুল মাঝি বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। তিনি একটি দোকানে কম্পিউটার অপারেটরের কাজ করতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের এশার নামাজের সময় মিফতাহুল উলুম মাদরাসার পুকুরে অজু করতে গিয়েছিলেন জালাল উদ্দীন। দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় পরিবার ও এলাকাবাসী তার খোঁজে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে ঘাটে তার জুতা পড়ে  থাকতে দেখে পুকুরে নেমে তল্লাশি করলে রাত ১টার দিকে জালালের লাশ উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। পরে স্বজনদের লাশ হস্তান্তর করা হয়।  

বিই/এসআরএস/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin