চট্টগ্রাম: সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি জসীম আহমেদের সভাপতিত্বে সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন ব্রাদার্স ইউনিয়নের গভর্নিং বডির সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু এবং সাধারণ সম্পাদক আলহাজ মাহাবুবুল আলম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. সাদ উদ্দীন চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহিদুজ্জামান কিরন এবং ফয়সাল মাহমুদ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জসীম আহমেদ বক্তব্যে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান। তিনি আসন্ন টুর্নামেন্ট জয়ের লক্ষ্যে নতুন কমিটিকে খেলোয়াড়দের প্রতি লক্ষ্য রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
এসএস/টিসি