ব্রাহ্মণবাড়িয়ায় পার্লারে ফেলে যাওয়া ব্যাগ থেকে পিস্তল ও জালনোট উদ্ধার, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ায় পার্লারে ফেলে যাওয়া ব্যাগ থেকে পিস্তল ও জালনোট উদ্ধার, আটক ৩

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আদালতপাড়ায় একটি পার্লারে রেখে যাওয়া ব্যাগ থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শহরের আদালতপাড়ার ‘বউ সাজ’ পার্লার থেকে ব্যাগটি উদ্ধার করা হয় বলে জানান নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম।

ওসি শাহীনুর ইসলাম বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে এক নারী একটি ট্রাভেল ব্যাগ হাতে পার্লারে আসেন। কিছুক্ষণ পর ফোনকল পেয়ে তিনি ব্যাগটি রেখে বাইরে যান এবং আর ফেরেননি। অনেকক্ষণ পরও ওই নারী ফিরে না আসায় পার্লার কর্তৃপক্ষ ব্যাগ খুলে আগ্নেয়াস্ত্র ও টাকা দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট উদ্ধার করে।

এই ঘটনায় আটক করা হয় নবীনগর উপজেলার আলমনগর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী সাথী (৪২), করিমশাহ পাড়ার আব্দুল সালামের মেয়ে তাসলিমা আক্তার ও একই গ্রামের মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তারকে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin