ব্রাহ্মণবাড়িয়ায় রূপচর্চাকেন্দ্র থেকে বিদেশি পিস্তল ও ১০ লাখ জাল টাকা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় রূপচর্চাকেন্দ্র থেকে বিদেশি পিস্তল ও ১০ লাখ জাল টাকা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি রূপচর্চাকেন্দ্রে রেখে যাওয়া ব্যাগ থেকে ১টি পিস্তলসহ ১০ লাখ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার আদালতপাড়ার ওই রূপচর্চাকেন্দ্রের এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে তিনটা থেকে চারটার দিকে উপজেলার আদালতপাড়ায় অবস্থিত ‘বউ সাজ’ নামের বিউটি পার্লারে ফেশিয়াল করতে আসেন এক নারী। তাঁর হাতে একটি ব্যাগ ছিল। দেড় হাজার টাকায় ওই নারীর ফেশিয়াল শুরু করেন পার্লারের এক কর্মী। একপর্যায়ে মুঠোফোনে একটি কল এলে পাঁচ মিনিট পর আসবেন জানিয়ে সেখান থেকে চলে যান ওই নারী। ব্যাগ ফেলে গেলেও ওই নারী আর ফিরে আসেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ থেকে ১টি অস্ত্র ও ১০ লাখ ১৮ হাজার জাল টাকা জব্দ করে।

ঘটনার সময়ের সিসিটিভির ক্যামেরার ৩১ সেকেন্ডের একটি ফুটেজে দেখা গেছে, রিকশায় করে এক তরুণী উপজেলার আদালতপাড়া মোড়ে আসেন। তাঁর পরনে ছিলে কালো রঙের পোশাক (থ্রি-পিছ)। মুখের নাক পর্যন্ত অংশ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। তাঁর বাঁ কাঁধে একটি ব্যাগ ছিল। রূপচর্চাকেন্দ্রের পাশে সড়কের মোড়ে ওই তরুণী রিকশা থেকে নামেন। রিকশা থেকে ডান হাতে কালো রঙের আরেকটি ব্যাগ নিয়ে মোড় থেকে হেঁটে রূপচর্চাকেন্দ্রে যান তিনি।

বউ সাজ বিউটি পার্লারে কর্মরত সাথী বেগম বলেন, ওই তরুণীকে তিনি আগে কখনো দেখেননি। তাঁর বাড়ি উপজেলার ইব্রাহীমপুরে বলে জানিয়েছেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রথম আলোকে বলেন, পিস্তলটি বিদেশি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin