ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে অটোরিকশাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামে যাচ্ছিল। পথে মনিয়ন্দ এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে দূরে। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পপি আক্তার ও চালক সাদিক মিয়া নিহত হন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরএ 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin