ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা নেই, দৃষ্টিহীন শিক্ষার্থীদের ক্ষোভ 

ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা নেই, দৃষ্টিহীন শিক্ষার্থীদের ক্ষোভ 

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট প্রদানের ব্যবস্থা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রী আয়েশা আক্তার।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীর জন্য ব্রেইল ব্যালটের ব্যবস্থা করেছিল।

তিনি আরও বলেন, কিন্তু এটাতে আমি এখন নিরাপদ বোধ করছি না। কারণ আমি একরকম বলবো, সে আরেকরকম লিখতে পারে। এটা আমার প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে ভোট দিচ্ছে। আর আমরা বিশেষ চাহিদাসম্পন্ন যারা আছি, তারা আমাদের জন্য সকাল ১১টা থেকে ভোটের ব্যবস্থা করেছে। এটা আমাদের প্রশাসন আগে জানায়নি, যার কারণে আমরা সকাল ৯টা থেকে এসে বসে আছি। এতে আমাদের সহযোগী যারা আছেন, তাদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। এত বড় বৈষম্য আমরা মানতে পারছি না।

এদিকে, নির্বাচন কমিশন চাকসু ভবনের দ্বিতীয় তলায় দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য আলাদা ভোটকেন্দ্র স্থাপন করেছে। এ কেন্দ্রে শুধু দৃষ্টিহীন শিক্ষার্থীরা দুই নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে তাদের পছন্দের প্রতিনিধি মনোনয়নে ভোট দিচ্ছেন। কিন্তু এতে সন্তুষ্ট নন দৃষ্টিহীন শিক্ষার্থীরা।

ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে ভোটকেন্দ্রে ঢুকতে পারলেও আমরা ঢুকতে পারিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীন, আমাদের বিষয়টা এভাবে অবজ্ঞা করে যাচ্ছে।  

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin