বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৭ হাজার ছাড়ালো

বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৭ হাজার ছাড়ালো

বরগুনায় ডেঙ্গু আক্রান্তে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আতঙ্কে দিন পার করছেন এখানকার মানুষ। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিদ্দিক মোল্লা (৪৫) ও ডেঙ্গু উপসর্গ নিয়ে নূরজাহান বেগম (৭৫) নামের দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত সিদ্দিক মোল্লা পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা নামক এলাকার নাসির মোল্লার ছেলে। অন্যজন নূরজাহান বেগম পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী।

সোমবার (২২ সেপ্টেম্বর) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৭ জন। আমতলী ১, তালতলী ৫, বেতাগী ১, বামনা ৪ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩১ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৯০৬ জন। এ ছাড়া বরগুনার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১১ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া দুজনই শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে সিদ্দিক নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশালে রেফার্ড করা হলেও তাকে বরিশাল না নিয়ে গেলে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার প্রেশার একদমই কমে গিয়েছিল। তবে নূরজাহান বেগমের ডেঙ্গু উপসর্গ থাকলেও পরীক্ষা-নিরীক্ষার আগেই তার মৃত্যু হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড BanglaTribune | বরিশাল বিভাগ

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড

এক যুগ পর বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দায়ের করা মামলায় দুই...

Sep 15, 2025

More from this User

View all posts by admin