বরগুনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪৭

বরগুনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪৭

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও হঠাৎ বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা। জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। নতুন আক্রান্ত হয়ে জয়নব বিবি (৪৫) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।

সোমবার (১৫ সেপ্টেম্বর ) ভোররাত সাড়ে ৪টার দিকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জয়নব বিবি বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আইয়ুব আলীর মেয়ে।

জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৫ জন।

সোমবার বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪২ জন। বেতাগী ৪, বামনা ১, আমতলী ১ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১০৬ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৬ হাজার ৬৮১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৫৭৫ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৯ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বলেন, ‘গত কিছুদিন আগে বরগুনায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে আসছিল। এখন আবার বাড়তে শুরু করেছে। বর্তমানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পানি জমে থাকছে। এতে চলতি মাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তবে সেপ্টেম্বর মাস শেষ হলে হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পারে।’

Comments

0 total

Be the first to comment.

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড BanglaTribune | বরিশাল বিভাগ

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড

এক যুগ পর বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দায়ের করা মামলায় দুই...

Sep 15, 2025

More from this User

View all posts by admin