ব্রিটেনের দুর্গে ট্রাম্প-এপস্টেইনের ছবি প্রদর্শন, আটক ৪

ব্রিটেনের দুর্গে ট্রাম্প-এপস্টেইনের ছবি প্রদর্শন, আটক ৪

ব্রিটেনে পৌঁছাতে না পৌঁছাতেই তুমুল জনরোষের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন ও ট্রাম্পের ছবি প্রজেক্টর দিয়ে ব্রিটিশ রাজপ্রাসাদের দেয়ালে প্রদর্শন করেছে সেখানকার বিক্ষোভকারীরা। দেশটিতে এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটকের কথা জানিয়েছে ব্রিটিশ পুলিশ। খবর বিবিসির।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াকে স্বাগত জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। তার আগে এ ইস্যুতে ব্যাপক বিক্ষোভ দেখা যায়।

বিভিন্ন স্লোগানের পাশাপাশি ট্রাম্পকে অপমান করে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। ব্যাঙ্গ করে ট্রাম্প, ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু ও জেফরি এপস্টেইনের ছবি-ভিডিও নিয়ে বিক্ষোভ হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, মঙ্গলবার প্রথমে বিক্ষোভকারীরা উইন্ডসর প্রাসাদের দেয়ালে এপস্টেইন ও ট্রাম্পের বিশাল এক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে রাতে আবারও প্রাসাদে দুজনের ছবি প্রদর্শন করে তারা।

দীর্ঘদিন ধরেই এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ সফরে দুদেশের মধ্যে প্রায় ১০ বিলিয়ন ডলারের চুক্তি হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি, ফিলিস্তিন ইস্যুতেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সাথে কথা হতে পারে মার্কিন প্রেসিডেন্টের।

/এএম

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin