বৃহস্পতিবার সব দোকান ও বিপণি বিতান খোলা থাকবে

বৃহস্পতিবার সব দোকান ও বিপণি বিতান খোলা থাকবে

আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীসহ সারা দেশের সব দোকান ও বিপণি বিতান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্থায়ী কমিটির যৌথ সভায় বুধবার (১২ নভেম্বর) এই সিদ্ধান্ত গৃহীত হয়।

দুই সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং মো. আরিফুর রহমান টিপুর সই করা এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে আগামীকাল সারা দেশের দোকান, শপিং মল ও বিপণিবিতান খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যবসায়ীরা চান যেন ক্রেতা ও সাধারণ মানুষ নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন, তাই কর্মসূচি বা পরিস্থিতি যাই হোক না কেন, দোকান বন্ধ না রেখে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার আওয়ামী লীগ ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এ বিষয়ে সরকার জানিয়েছে, জননিরাপত্তা ও ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের সহযোগিতায় আগামীকাল দেশের সব বিপণি বিতান ও দোকানপাট স্বাভাবিকভাবে চলবে।

 

Comments

0 total

Be the first to comment.

খেলনা শিল্পে রফতানি সম্ভাবনা: সুনির্দিষ্ট নীতিমালার আহ্বান ডিসিসিআই’র BanglaTribune | বিজনেস নিউজ

খেলনা শিল্পে রফতানি সম্ভাবনা: সুনির্দিষ্ট নীতিমালার আহ্বান ডিসিসিআই’র

বাংলাদেশের খেলনা শিল্পে রফতানির সম্ভাবনা বিপুল হলেও নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতির কারণে...

Sep 23, 2025
বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান: ৫২ জনের নাম কেন প্রকাশ করছে না সিআইসি? BanglaTribune | বিজনেস নিউজ

বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান: ৫২ জনের নাম কেন প্রকাশ করছে না সিআইসি?

বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ সম্পদের নতুন তথ্য সামনে এনেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আও...

Sep 19, 2025

More from this User

View all posts by admin