বৃষ্টির অজুহাতে বেড়েছে কাঁচামরিচ-সবজির দাম

বৃষ্টির অজুহাতে বেড়েছে কাঁচামরিচ-সবজির দাম

ঢাকাসহ সারা দেশে কম-বেশি বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। ফলে ব্যাহত হচ্ছে কাঁচা পণ্য সরবরাহ। আর সেই অজুহাতে ঢাকায় বেড়েছে কাঁচাবাজারের দাম। বিশেষ করে শাক-সবজি ও কাঁচামরিচের দাম বেশি। বেড়েছে মাছের দামও। বাজারে গিয়ে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা।

অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে কাঁচামরিচের কেজি ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ১২০-১৮০ টাকা।

কারওয়ান বাজার, রামপুরা, শেওড়াপাড়া, মিরপুর ১ নাম্বার, নিউমার্কেট, হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম এখন ৮০ টাকার নিচে পাওয়া দুষ্কর। চিচিঙা, ধুন্দল, ঢ্যাঁড়শ, পটল, করলা, কাঁকরোল, বরবটি ও বেগুনের দাম ৮০ থেকে ১৪০ টাকা কেজি পর্যন্ত উঠেছে। গোল বেগুনের কেজি এখন ২০০ থেকে ২২০ টাকা, যা ব্রয়লার মুরগির দামের চেয়েও বেশি।

আরও পড়ুনসরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে ফলের দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে বিদেশি ফলের দাম বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি 

ক্রেতারা বলছেন, বৃষ্টি হলেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। নিউমার্কেটে কথা হয় ক্রেতা শিশির হোসাইনের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টির ছুতোয় ব্যবসায়ীরা জিনিস পত্রের দাম বাড়িয়ে ফেলেন। এটা নতুন নয়। আবার সকালে এক দাম রাখে, রাতে আরেক দাম রাখে।

শেওড়াবাজারে আসা ক্রেতা নাজনীন আলম বলেন, আগে ভ্যানে কম দামে সবজি মিলতো। এখন ভ্যানেও যা, বাজারেও তা। একই দাম সবখানে। একটাকাও কমাতে চায় না কেউ।

তেজকুনিপাড়া বাজারে সবজি কিনতে আসা শিহাব উদ্দিন বলেন, সবজির কোনো ঘাটতি নেই। তবু দাম বাড়তি। এই তো ৮০ টাকায় মাত্র ২৫০ গ্রাম কাঁচামরিচ কিনলাম। গত সপ্তাহে যা ৩০ টাকা দিয়ে কিনেছি।

সবজি ব্যবসায়ীরা বলছেন টানা বৃষ্টিতে সবজিত ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকায় আসতে পারছে না সবজির ট্রাক।

কারওয়ান বাজারের ব্যবসায়ী শফিক উদ্দিন বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, ফলে সরবরাহ কম। অনেক জায়গা থেকে মরিচ আসছে না। এ কারণে সংকট আরও প্রকট হয়েছে।

শেওড়াপাড়া বাজারের এক বিক্রেতা জানান, এখন ৫ কেজি কাঁচামরিচ কিনতে ১২০০ থেকে ১৩০০ টাকা খরচ হচ্ছে, যেখানে এক সপ্তাহ আগেও সেটি ছিল ৮০০ থেকে ৯০০ টাকায়।

আরও পড়ুন৪ বছরের ব্যবধানে ইলিশ উৎপাদন কমেছে ৯ শতাংশ টিসিবির কার্ডে মিলবে সাবান-চা-লবণ 

বাংলাদেশ কাঁচামাল আড়ৎ মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার জানান বর্ষায় নিচু জমিতে ফসল টিকে থাকে না। এ কারণে মরিচসহ অন্যান্য সবজির দাম চড়া।

সরকার ৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিলেও এর প্রভাব পড়েছে বাজারে। বড় ইলিশের কেজি ৩০০ টাকা বেড়ে এখন ২৩০০- ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশের দামও ১,৬০০- ২,০০০ টাকা কেজি।

চাষের রুই, কাতলা, শিং, চিংড়ি, টেংরা, কৈ সব ধরনের মাছের দাম কেজিপ্রতি ৫০- ১০০ টাকা বেড়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৫০- ৮০০ টাকা, খাসি ১১০০- ১২০০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি হাঁস ৬০০-৬৫০ টাকা, রাজহাঁস ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

এসএম/এসএনআর/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার Jagonews | অর্থনীতি

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

সড়ক দুর্ঘটনা এখন প্রায় গণহত্যার রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্ট...

Sep 12, 2025

More from this User

View all posts by admin