ব্রুকের ‘ওয়ান ম্যান শো’ ছাপিয়ে জিতেছে নিউজিল্যান্ড 

ব্রুকের ‘ওয়ান ম্যান শো’ ছাপিয়ে জিতেছে নিউজিল্যান্ড 

নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে হেরে গেছে ইংল্যান্ড। ২২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকরা ৬ উইকেট হারিয়ে ৩৬.৪ ওভারেই জয় নিশ্চিত করে। যদিও শুরুতে ইংল্যান্ডের ধসে পড়া ব্যাটিং লাইনআপকে উদ্ধার করে আশা জাগিয়েছিল হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিং। কিন্তু তার ‘ওয়ান ম্যান শো’ কাজে দেয়নি শেষ পর্যন্ত। তবে তার ইনিংসটি রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। ইংল্যান্ডের ইনিংসে হ্যারি ব্রুকের ব্যাট থেকে এসেছে দলের মোট রানের ৬০.৫৩ শতাংশ (১৩৫ রান)। ওয়ানডে ক্রিকেটে সম্পূর্ণ ইনিংসে কোনও ইংলিশ ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত অবদান এটি।

এর আগে এই রেকর্ডটি ছিল রবিন স্মিথের দখলে। ১৯৯৩ সালে বার্মিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৭ রানে শেষ করা ইনিংসে তিনি অপরাজিত ছিলেন ১৬৭ রানে। যা ছিল দলের মোট রানের ৬০.২৮ শতাংশ। দল না জিতলেও ম্যাচসেরা হয়েছেন ব্রুক। 

মাউন্ট মাঙ্গানুইয়ে শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে একেবারে প্রথম বলেই সাজঘরে ফেরেন জেমি স্মিথ। দ্বিতীয় ওভার শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ রানে ৩ উইকেট! জো রুট আউট হন মাত্র ২ রানে। নবম ওভার শেষে ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে কার্যত ভেঙে পড়ে সফরকারীদের ইনিংস।

অ্যাশেজের আগে দলে ছন্দ ফেরানোর আশা যেখানে ছিল, সেখানে রুটদের এই অবস্থা আশান্বিত করছে না। তবে অধিনায়ক হ্যারি ব্রুক ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যান একাই। সুইং সহায়ক পিচে নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে ঝড় তোলেন তিনি। মাত্র ১০১ বলে খেলেন ১৩৫ রানের দারুণ একটি ইনিংস। তার ব্যাটেই ইংল্যান্ড শেষ পর্যন্ত পৌঁছায় ২২৩ রানে।

অথচ ইংল্যান্ডের প্রথম সাত ব্যাটারের মধ্যে কেউই দুই অঙ্কে যেতে পারেননি। কিন্তু ব্রুক একাই হাঁকান ১১টি ছক্কা। যার সাতটিই আসে শেষ উইকেট জুটিতে। লুক উডের সঙ্গে ৫৭ রানের পার্টনারশিপ গড়েন তিনি। যা ইংল্যান্ডের এই উইকেটে রেকর্ড জুটি।

৩৫.২ ওভারে গুটিয়ে গেলেও ব্রুক দলের জন্য লড়াইয়ের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। নতুন বলে দুর্দান্ত স্পেলে তিন উইকেট তুলে নিয়ে ইংলিশদের ম্যাচে ফিরিয়েছিলেন ব্রাইডন কার্স। তাতে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কিউইরা। কিন্তু ইংল্যান্ডের ফিল্ডিং ব্যর্থতা শেষ পর্যন্ত দলটিকে ম্যাচ থেকে ছিটকে দিতে ভূমিকা রাখে। মাত্র ২ রানে মাইকেল ব্রেসওয়েল ও ৩৩ রানে ড্যারিল মিচেলকে জীবন দেন তারা। সেখান থেকেই ম্যাচ ঘুরে যায়। ব্রেসওয়েল সাজঘরে ফেরার আগে খেলেন ৫১ রানের ইনিংস। মিচেল অপরাজিত থাকেন ৭৮ রানে। তার সঙ্গে পরে জুটি গড়েন অধিনায়ক মিচেল স্যান্টনার। দলকে জয়ের কাছে পৌঁছে দিয়ে তিনি ফেরেন ২৭ রানে। শেষ পর্যন্ত মিচেলের অপরাজিত ব্যাটিংয়েই ১৩.২ ওভার হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। মিচেলের ৯১ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছয়। 

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin