বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জামালগঞ্জে বাল্যবিয়ে-আইনি সচেতনতাবিষয়ক সভা

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জামালগঞ্জে বাল্যবিয়ে-আইনি সচেতনতাবিষয়ক সভা

সুনামগঞ্জের জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও আইনি সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ই-কমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় বাল্যবিয়ে, উত্ত্যক্ত, নারী নির্যাতন, বহুবিবাহ ও ধর্ষণ প্রতিরোধ এবং আইনি সহায়তা পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বসুন্ধরা শুভসংঘের জামালগঞ্জ উপজেলা সভাপতি মো. শাহীন আলম।

তিনি বলেন, বাল্যবিবাহ হলো এমন একটি বিয়ে যেখানে ছেলে বা মেয়ের বয়স আইন অনুযায়ী পূর্ণ হয়নি। কিন্তু গ্রামের মানুষ সচেতন না থাকায় এখনও বাল্যবিয়ে হচ্ছে। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।

তিনি আরও বলেন, কোনো ছাত্রী স্কুল বা কলেজে যাওয়ার পথে কেউ অশ্লীল অঙ্গভঙ্গি করলে বা খারাপ আচরণ করলে তা ইভটিজিং হিসেবে গণ্য হয়, যা আইনত দণ্ডনীয় অপরাধ। নারী নির্যাতন, বহুবিবাহ ও ধর্ষণও গুরুতর অপরাধ।

অনেক নারী কিভাবে আইনি সহায়তা পাবেন, তা না জানায় সময়মতো বিচার পান না। ’ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ।  

তিনি বলেন, আমি সাংবাদিক হিসেবে সব পেশার মানুষকে বাল্যবিবাহ প্রতিরোধে দিক নির্দেশনামূলক উপদেশ দেই।

সভায় আরও বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক আসাদ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ বেগম, দপ্তর সম্পাদক এনামুল হক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাত আক্তার, আপ্যায়নবিষয়ক সম্পাদক আশিক নুর, কার্যকরী সদস্য অসিম তালুকদার ও সাবিনা আক্তার প্রমুখ।

এসআরএস  

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin