বুধবার থেকে টানা ৪ দিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

বুধবার থেকে টানা ৪ দিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) থেকে টানা চার দিন দেশের ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১ অক্টোবর সরকারি নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে আরেক দিনের ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে চার দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারসহ আর্থিক খাতের সব ধরনের কার্যক্রম।

তবে এটিএম, সিআরএম ও মোবাইল ব্যাংকিং চালু থাকবে।

মঙ্গলবার এক নোটিশে ইসলামী ব্যাংক জানিয়েছে, আগামী ১ ও ২ অক্টোবর  দুর্গাপুজা উপলক্ষে সরকারি ছুটি। এই দিনগুলোতে ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এটিএম বা সিআরএম, সেলফিন, এমক্যাশ ও আই-ব্যাংকিংয়ে ব্যাংকিং-সেবা যথারীতি চালু থাকবে।

উল্লেখ্য, ছুটি শেষে আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে যথারীতি ব্যাংকিং কার্যক্রম শুরু হবে। ওই দিন সকাল ১০টা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

Comments

0 total

Be the first to comment.

খেলনা শিল্পে রফতানি সম্ভাবনা: সুনির্দিষ্ট নীতিমালার আহ্বান ডিসিসিআই’র BanglaTribune | বিজনেস নিউজ

খেলনা শিল্পে রফতানি সম্ভাবনা: সুনির্দিষ্ট নীতিমালার আহ্বান ডিসিসিআই’র

বাংলাদেশের খেলনা শিল্পে রফতানির সম্ভাবনা বিপুল হলেও নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতির কারণে...

Sep 23, 2025
বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান: ৫২ জনের নাম কেন প্রকাশ করছে না সিআইসি? BanglaTribune | বিজনেস নিউজ

বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান: ৫২ জনের নাম কেন প্রকাশ করছে না সিআইসি?

বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ সম্পদের নতুন তথ্য সামনে এনেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আও...

Sep 19, 2025

More from this User

View all posts by admin