বয়স্কদের কি শক্তি বাড়ানোর ব্যায়াম করা ভালো নয়? ৬টি মিথের বিপরীতে সত্য জেনে নিন

বয়স্কদের কি শক্তি বাড়ানোর ব্যায়াম করা ভালো নয়? ৬টি মিথের বিপরীতে সত্য জেনে নিন

সত্য: নিয়মিত চলাফেরা ও হালকা ব্যায়াম জয়েন্টকে আরও সচল ও স্বাস্থ্যকর রাখে। বিশেষজ্ঞরা বলেন, ‘মোশন ইজ লোশন’, অর্থাৎ নড়াচড়া নিজেই জয়েন্টের জন্য ওষুধের মতো কাজ করে।

সত্য: গবেষণা বলছে, ব্যায়াম স্মৃতিশক্তি বাড়ায়, কমাতে পারে বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া)। তাই প্রচলিত এই মিথ যে ঠিক নয়, সেটি আলাদা করে বলার কিছু নেই।

সত্য: ব্যায়ামের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য যে গাইডলাইন রয়েছে, প্রবীণদের জন্যও তা–ই। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়াম (হাঁটা, সাইক্লিং ইত্যাদি) ও ২ থেকে ৩ দিন শক্তিবর্ধক ব্যায়াম প্রবীণদেরও করতে হবে। এই বয়সে বরং ভারসাম্য রক্ষার ব্যায়াম বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সত্য: হাঁটা, সাঁতার বা যোগব্যায়াম ভালো। তবে সঠিক নির্দেশনা মেনে কিছুটা তীব্র ব্যায়াম (যেমন রেজিস্ট্যান্স ট্রেনিং বা মেশিনে ব্যায়াম) সমানভাবে নিরাপদ ও কার্যকর।

সত্য: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। তাই নিয়মিত শক্তিবর্ধক ব্যায়াম করলে শরীর মজবুত থাকে। এই ব্যায়ামে প্রবীণদের দৈনন্দিন কাজকর্মে স্বাচ্ছন্দ্য বজায় থাকে, কমে পড়ে যাওয়ার ঝুঁকি।

সত্য: ওজন বহনকারী ব্যায়াম (যেমন হাঁটা, সিঁড়ি দিয়ে ওঠানামা, হালকা ভারোত্তোলন) হাড়কে শক্তিশালী করে। সঠিক খাদ্যাভ্যাসের সঙ্গে মিলিয়ে নিলে হাড় ক্ষয় (অস্টিওপোরোসিস) প্রতিরোধ করা সম্ভব।

বয়স্কদের জন্য হাঁটাহাঁটির মতো ব্যায়ামই যথেষ্ট। বুড়ো হলে হাড় দুর্বল হয়ে যায়। এমন অনেক কথাই চালু আছে। আসলেই কি এসব কথার কোনো ভিত্তি আছে? প্রবীণদের ব্যায়াম নিয়ে এমন পাঁচটি মিথের সত্য-মিথ্যা জানাচ্ছেন ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন কনসালট্যান্ট ডা. সাইফ হোসেন খান

Comments

0 total

Be the first to comment.

হঠাৎ পা কেন ফুলেছে? Prothomalo | সুস্থতা

হঠাৎ পা কেন ফুলেছে?

প্রশ্ন: আমার বয়স ৫৮ বছর, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। আমার ওজন ৬৭ কেজি ৮০০ গ্রাম। কয়েক দিন আগে আমার হাঁটু...

Oct 03, 2025

More from this User

View all posts by admin