‘ব্যা***ডস অব বলিউড’–এর সাফল্য, প্রথমবার মুখ খুললেন শাহরুখপুত্র

‘ব্যা***ডস অব বলিউড’–এর সাফল্য, প্রথমবার মুখ খুললেন শাহরুখপুত্র

অন্তর্জালজুড়ে এখন আলোচনায় শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যা***ডস অব বলিউড’। সিরিজটিতে মজাচ্ছলে উঠে এসেছে হিন্দি সিনেমা দুনিয়ার অনেক বিষয়। সাধারণ দর্শকেরা সিরিজটি নিয়ে নানা মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুক্তির পর নানা আলোচনা হলেও চুপ ছিলেন আরিয়ান, এবার নেটফ্লিক্স ইন্ডিয়ার দেওয়া এক বিবৃতিতে নির্মাতা কথা বললেন সিরিজটি নিয়ে।

কঠিন সময়ের লড়াই আরিয়ান খান সাধারণত সাক্ষাৎকার দেননি। মুক্তির আগের সিরিজের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানেও খুব বেশি কিছু বলেননি। নেটফ্লিক্স ইন্ডিয়াকে দেওয়া বিবৃতিতে অবশেষে নানা বিষয়ে কথা বলেছেন শাহরুখপুত্র। আরিয়ান বলেন, ‘যখনই জিনিসগুলো কঠিন হয়ে যেত, আমি জয়রাজের (সিরিজের একটি চরিত্র) কণ্ঠ শোনার মতো মনে করতাম, “হারতে আর হার মেনে নিতে অনেক ফারাক আছে।” প্রথমে মনে হয়েছিল এটি অনুপ্রেরণা, কিন্তু পরে বুঝতে পারলাম এটি কেবল ঘুমের অভাব এবং ক্লান্তি। তবু সেই দর্শনই আমাকে চালিয়ে যেতে সাহায্য করত, আর এখন দেখছি আমার কাজ মানুষকে আনন্দ দিয়েছে, এটি আমার জন্য আবেগপ্রবণ মুহূর্ত। ঠিক এ কারণেই গল্প বলার প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছিল।’

আরিয়ান ২০২১ সালে একটি অনুমোদিত রেভ পার্টিতে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর কঠিন সময় পার করেন। সে সময় তিনি ২৫ দিন কারাগারে ছিলেন। তাঁর সিরিজের প্রথম পর্বেই এক কাল্পনিক এনসিজি অফিসার বলিউড পার্টিতে হানা দেন। মাদকাসক্ত আখ্যা দিয়ে এক তরুণ অভিনেতাকে গ্রেপ্তার করেন। চরিত্রটির চেহারা, অঙ্গভঙ্গি—সবই মিলছে আরিয়ানকে গ্রেপ্তার করা সামীর ওয়াংখেড়ের সঙ্গে। এ বিষয়ে অবশ্য আরিয়ান কিছু বলেননি।

ভক্তদের প্রতি কৃতজ্ঞতামুক্তির পর থেকেই বিশ্বব্যাপী আলোচনায় ‘ব্যা***ডস অব বলিউড’। এ প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘বিশ্বব্যাপী দর্শকদের ভালোবাসা অসাধারণ ছিল। সিরিজটি বিভিন্ন দেশে ট্রেন্ডিংয়ে আছে, রিলস, মিম তৈরি হয়েছে। ভক্তরা নানা রকম ফ্যান থিওরি তৈরি করেছেন। যা আমার গল্প হিসেবে শুরু হয়েছিল, তা এখন দর্শকদের হয়ে গেছে। নেটফ্লিক্সের কারণে গল্পটি বিশ্বজুড়ে ঘরে ঘরে পৌঁছেছে।’

সিরিজটিতে অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, মনোজ পাহওয়া, লক্ষ, অন্যা সিং, শাহের বম্বা, গৌতমী কাপুর, রাঘব জুয়ালসহ অনেকে।

Comments

0 total

Be the first to comment.

টাকার টানেই এলেন দীক্ষা Prothomalo | বলিউড

টাকার টানেই এলেন দীক্ষা

ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন কাস্টিং সহকারী। প্রতিদিন কত তরুণ-তরুণীর অডিশন নিতেন; অভিনয় দেখা, চরিত্র...

Oct 05, 2025

More from this User

View all posts by admin