ব্যালন ডি’অর জয়ী ডেম্বেলেকে মেসির অভিনন্দন

ব্যালন ডি’অর জয়ী ডেম্বেলেকে মেসির অভিনন্দন

২০২৫ সালে ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর ট্রফি জিতলেন ওসমান ডেম্বেলে। সোমবার বহুল প্রতীক্ষিত ব্যালন ডি’অর জেতার পর অসংখ্য ফুটবলারের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন এই পিএসজি তারকা।

এমনকি সাবেক বার্সেলোনা সতীর্থ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কাছ থেকেও অভিনন্দন বার্তা পেয়েছেন তিনি।

সম্প্রতি বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার পর নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে ট্রফিসহ ছবি পোস্ট করেন ফরাসি তারকা ডেম্বেলে।

সেই পোস্টের কমেন্ট বক্সে আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি লেখেন, অভিনন্দন। আমি তোমার জন্য খুশি। এই পুরস্কার তোমারই প্রাপ্য।

২০১৭ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেয়ার পর মেসির সঙ্গে ডেম্বেলে সখ্যতা গড়ে ওঠে। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জোরে দলকে ট্রেবল জেতান এই পিএসজি স্ট্রাইকার।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে ট্রাম্প প্রশাসন JamunaTV | খেলাধুলা

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে ট্রাম্প প্রশাসন

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্রের সরকার। বুধবার (১ অক্টোবর) প্রথম প...

Oct 01, 2025
কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০ JamunaTV | খেলাধুলা

কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০

সারাদেশ ডেস্ক:কক্সবাজারে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত ডিসি (জেলা প্রশাসক) গোল্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin