ব্যাংক খাতে লুটপাটের ঘটনায় এস আলমের বিরুদ্ধে একাধিক অনুসন্ধান ও তদন্ত চলছে: দুদক

ব্যাংক খাতে লুটপাটের ঘটনায় এস আলমের বিরুদ্ধে একাধিক অনুসন্ধান ও তদন্ত চলছে: দুদক

ব্যাংক খাতে অর্থ লুটপাটের ঘটনায় বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের বিরুদ্ধে একাধিক তদন্ত চলছে বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল নিয়ে অনেক অভিযোগ জমা হয়েছে দুদকে। সেসব অভিযোগের অনুসন্ধান ও তদন্ত চালাচ্ছে দুদক। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, পর্যায়ক্রমে সবগুলো অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। তাদের দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির ব্যবস্থা নিতে আদালতে যায় দুদক। এরই মধ্যে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দফতরকে নির্দেশনা দিয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin