ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাঙচুরের মামলায় গ্রেফতার হাজী সেলিম

ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাঙচুরের মামলায় গ্রেফতার হাজী সেলিম

রাজধানীর চকবাজার থানা এলাকায় ‘দীন অ্যান্ড সন্স’ ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাঙচুর করে ‘মোহাম্মদিয়া টাওয়ার’ নির্মাণের অভিযোগের এক মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সাংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ এ তথ্য জানান।

আজ সকাল ১১টায় দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে আসামিকে আদালতের এজলাসে উদ্দেশে নেওয়া হয়।

পুলিশি কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফু রহমানের আদালতে হাজির করা হয়। আদালতের এজলাসে ঢোকানোর সময় হাজী সেলিমকে দেখে ‘ভিআইপি চোর’ স্লোগান দেন উপস্থিত জনগণ। এরপর তাকে আদালতে থাকা আসামির কাঠগড়ায় রাখা হয়। খুলে দেওয়া হয় হাতের হাতকড়া, বুলেট প্রুফ জ্যাকেট।

পরে তাকে দোকান ও ভূমি দখলের মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন বাদীপক্ষ। আসামিপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।

চলতি বছরের ২৮ আগস্ট লালবাগ থানার পোস্তা এলাকার বাসিন্দা ভুক্তভোগী মনিরুল ইসলাম আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় ২০২০ সালের আগস্টে বাদীর মালিকানাধীন ‘দীন অ্যান্ড সন্স’ ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়ে ভেঙে ‘মোহাম্মদিয়া টাওয়ার’ নির্মাণের অভিযোগ আনা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin