ব্যবসায়ী মহসিন খানের ইন্তেকাল

ব্যবসায়ী মহসিন খানের ইন্তেকাল

চট্টগ্রাম: হালিশহর মুন্সিপাড়া এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক মো. মহসিন খান শুক্রবার (১০ অক্টোবর) রাত ১১টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

তাঁর ছেলে মো. মুনতাসির মহসিন খান জানান, শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর নগরের হালিশহর মুন্সিপাড়া ফজর আলী মাতব্বর মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।

মহসিন খান চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম চেম্বার, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র পরিষদ এবং চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin