ব্যক্তির অপরাধের দায় প্রতিষ্ঠান বা বাহিনীর উপর চাপানো অনুচিত: বিএনপি

ব্যক্তির অপরাধের দায় প্রতিষ্ঠান বা বাহিনীর উপর চাপানো অনুচিত: বিএনপি

দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার নিশ্চিত করা অপরিহার্য। তবে কিছু চিহ্নিত ব্যক্তির অপরাধের দায় কোনো প্রতিষ্ঠান বা বাহিনীর উপর চাপানো অনুচিত বলে মনে করে বিএনপি।

শনিবার (১১ অক্টোবর) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, কিছু চিহ্নিত ব্যক্তির অপকর্মের কারণে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত। গুরুতর অপরাধের দায় বা শাস্তি একান্তই সেই ব্যক্তির নিজের। ফ্যাসিবাদের সময়ে সবচেয়ে বেশি গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছে বিএনপি। দলটি মানবাধিকার লঙ্ঘনের বিচারের পক্ষে। এখানে প্রাতিষ্ঠানিক পরিচয় নয়, শুধুমাত্র ব্যক্তির অপরাধ ও আইনের শাসন বিবেচ্য।

এতে আরও বলা হয়, সেনাবাহিনীর প্রতিটি সদস্য এই দেশের গর্বিত সন্তান। ফলে অধিকাংশ সেনাসদস্যই সীমা লঙ্ঘনকারীরা বিচার চান। যাতে সরকার আর কখনো সেনাবাহিনীকে গুম-খুনের মতো অন্যায় নির্দেশ দিতে না পারে। সর্বজনীন এই আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপি শতভাগ একমত।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin