চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে প্রকৌশলী বরখাস্ত

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে প্রকৌশলী বরখাস্ত

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে উপ-সহকারী  প্রকৌশলী লিটন মল্লিককে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ বিভাগ থেকে ০৫/০৮/২০২৪ তারিখ থেকে বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন জনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করেন এবং চেক ডিজঅনার মামলায় যুগ্ম মহানগর দায়রা জজ, ১ম আদালত খুলনা কর্তৃক কারাদন্ডের আদেশ প্রদানের তারিখ ০৪/০৩/ ২০২৫ থেকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা করা হয়।

সাবেক উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিক, (সাময়িক বরখাস্তকৃত), গণপূর্ত ই/এম উপ-বিভাগ-১৫, মিরপুর, ঢাকা ও বর্তমানে উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ-বিভাগ, খাগড়াছড়ি এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী 'অসদাচরণ' এর অভিযোগ

প্রমাণিত হওয়ায় তাকে ‘অসদাচরণ’র অভিযোগে দোষী সাব্যস্ত করে একই বিধিমালার বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

লিটন মল্লিকের বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলার বিষয়ে তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণপূর্বক এবং  রাষ্ট্রপতির আদেশক্রমে ১৮/০৯/২০২৫ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশের মাধ্যমে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

জিসিজি/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin