চাকসু নির্বাচন: ছাত্রদল প্যানেলের ৮ দফা ইশতেহার 

চাকসু নির্বাচন: ছাত্রদল প্যানেলের ৮ দফা ইশতেহার 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলটির সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি জিয়াউদ্দিন বাসেত-সহ কেন্দ্রীয় ও শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

ঘোষিত ইশতেহারে বলা হয়— শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা হবে।

এছাড়া পরিবহন ব্যবস্থার মানোন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি, ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতিও দিয়েছে প্যানেলটি।

ইশতেহার ঘোষণার সময় ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, শিক্ষার্থীরা আমাদের ইশতেহার জানার জন্য আগ্রহী ছিল। আমরা ইশতেহার তৈরির আগে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তাদের চাহিদা ও ভাবনা শুনেছি। সেই বাস্তবতার আলোকে ৮ দফা ইশতেহার তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের ভাবনাই আমাদের ইশতেহার, আর সেটি বাস্তবায়নে আমরা সর্বাত্মকভাবে কাজ করব।

এমএ/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin