চাকসু নির্বাচনে ২৬ পদের ২৪টিতেই শিবির প্যানেলের জয়

চাকসু নির্বাচনে ২৬ পদের ২৪টিতেই শিবির প্যানেলের জয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। কেন্দ্রীয় সংসদের মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছেন তাদের প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৪টায় চবির ব্যবসায় প্রশাসন অনুষদে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট। জিএস পদে সাঈদ বিন হাবিব ৮ হাজার ৩১ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ২ হাজার ৭১৪ ভোট।

এজিএস পদে একমাত্র ব্যতিক্রম ঘটে—এ পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তাওফিক, যিনি পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট।

অন্য পদে বিজয়ীরা হলেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: তামান্না মাহবুব প্রীতি (বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য)। সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজ মাতব্বর, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান (৩,২৫৮ ভোট) — কাছাকাছি প্রতিদ্বন্দ্বী তাহসান হাবিব (৩ হাজার ২৩৬ ভোট), সহ-দপ্তর সম্পাদক: জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদৌস রিতা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মো. মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: তানভীর আঞ্জুম শোভন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান, স্বাস্থ্য সম্পাদক: আফনান হোসাইন ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মো. মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন সম্পাদক: মো. ইসহাক ভূঞা, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক: ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার সম্পাদক: ফজলে রাব্বি তৌহিদ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- জান্নাতুল ফেরদৌস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাশ, সালমান ফারসী, মো. সোহানুর রহমান।

এমএ/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin