চাকসু নির্বাচনে কোন পদে কত প্রার্থী?

চাকসু নির্বাচনে কোন পদে কত প্রার্থী?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মোট ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ২৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভিপি পদে মনোনয়ন জমা দিয়েছেন ২৫ প্রার্থী। জিএস ও এজিএস পদে সমান ২২টি করে মনোনয়ন জমা পড়েছে।

এ ছাড়া খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১৫, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৮, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬, দফতর সম্পাদক পদে ১৮, সহ-দফতর সম্পাদক পদে ১৪টি মনোনয়ন জমা পড়েছে।

নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত দুই পদ ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে যথাক্রমে ১২ ও ১১টি করে মনোনয়ন জমা পড়েছে।

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১১, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে ১৩, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ২০ ও স্বাস্থ্য সম্পাদক পদে ১৭টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১৭, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ১৬, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ২০, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৪, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ১১, পাঠাগারও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ২১টি মনোনয়ন জমা দিয়েছে প্রার্থীরা।

এ ছাড়া পাঁচটি নির্বাহী সদস্য পদের বিপরীতে মোট ৮৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে, কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনের জন্য মোট ৯৩১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন বিতরণের মোট চার দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৫২৮ ও হল সংসদের জন্য ৬৩৫ জন (ছাত্র হল থেকে ৪৫৪ জন এবং ছাত্রী হল থেকে ১৮০ জন) প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সবমিলিয়ে মোট এক হাজার ১৬৪টি মনোনয়ন ফরম বিতরণ করে নির্বাচন কমিশন। এর মধ্যে ৯৩১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, বাকি ২৩৩ জন মনোনয়ন ফরম জমা দেননি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ৪২৯ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে মোট ৫০২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। হল ও হোস্টেল সংসদে  ছাত্র হল থেকে ৩৫৬ জন এবং ছাত্রী হল থেকে ১৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এদিকে মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে ২১ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ২৩ সেপ্টেম্বর। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় কোনও মিছিল-শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচ জনের বেশি সমর্থক নেওয়া যাবে না।

চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবার ৩৫ বছর পর হচ্ছে নির্বাচন।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের BanglaTribune | আমার ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin