চাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন না রাফি

চাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন না রাফি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নেবেন না বাগছাস নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

রাফি তার পোস্টে বলেন, ‘আমি রাজনীতিতে নতুন। বিগত সময়ে কখনো রাজনীতিতে যুক্ত ছিলাম না। একজন বিগেইনার হিসেবে শেখার চেষ্টা করছি। ব্যক্তিগত এবং সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমি আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণ করছি না।’

তিনি বলেন, ‘ক্যাম্পাসে আমার সিনিয়র আরো অনেক সেশন রয়েছে। আমার কাছের অনেক সিনিয়র, জুনিয়র, বন্ধুরা নির্বাচনে অংশগ্রহণ করছে। তাদের প্রতি আমার সহযোগিতা থাকবে।’

নির্বাচনে অংশ না নিতে রাজনৈতিক চাপ প্রসঙ্গে রাফি লিখেছেন, ‘কোনো রাজনৈতিক চাপের প্রশ্নই আসে না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং আমার সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা অনুযায়ী নেওয়া সিদ্ধান্ত। তাছাড়া নির্বাচনের বাইরে থেকেও শিক্ষার্থীদের স্বার্থ-সংশ্লিষ্ট যে কোনো কাজে প্রতিবারের মতো আমার সরব অংশগ্রহণ থাকবে। আমি সাংগঠনিক কাজে মনোযোগ চাই। আপাতত নির্বাচনের চেয়ে সংগঠনকে শক্তিশালী করা আমার কাছে মুখ্য বিষয়।’

তিনি আরও বলেন, ‘যারা আমাকে উৎসাহ জুগিয়েছিলেন, সাহস দিয়েছিলেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমার সব শুভাকাঙ্ক্ষীর সহযোগিতা আমার আজীবন কাম্য। আমিও মানুষ, আমারও ভুল হয়। আপনাদের আলোচনা-সমালোচনায় সব ভুল শুধরে নিয়ে প্রতিনিয়ত নতুন করে আগামীর পথ চলতে চাই। আমাকে দোয়ায় রাখবেন। দেখা হবে অধিকার আদায়ের মিছিলে, সংগ্রামের রাজপথে! ইনকিলাব, জিন্দাবাদ।’

সোহেল রানা/এসআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin