চাকসু নির্বাচনে প্রার্থীদের খসড়া ব্যালট নম্বর প্রকাশ

চাকসু নির্বাচনে প্রার্থীদের খসড়া ব্যালট নম্বর প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের খসড়া ব্যালট নম্বর প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ব্যালট নম্বর প্রকাশ করা হয়। প্রার্থীরা সেখান থেকে নিজেদের ব্যালট নম্বর দেখতে পারবেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হলো। প্রার্থীরা প্রচারণায় ব্যালট নম্বর ব্যবহার করতে পারবেন।

জানতে চাইলে নির্বাচন কমিশনার সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী প্রথম আলোকে বলেন, প্রার্থীদের ডোপ টেস্টের ফলাফল ও অন্য কোনো অসংগতি ধরা পড়লে প্রার্থীদের তালিকা পরিবর্তন হতে পারে। এ সময় ব্যালট নম্বর পরিবর্তন হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী চাকসু ও হল সংসদে চূড়ান্ত প্রার্থী আছেন ৯০৭ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। হল সংসদে নির্বাচন করবেন ৪৮৬ জন। নির্বাচনে খসড়া ভোটার ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন ও ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।

চাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) ২২ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে ১৭ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১৪ জন, ছাত্রীকল্যাণ–বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সহছাত্রীকল্যাণ–বিষয়ক সম্পাদক পদে ১০ জন, দপ্তর সম্পাদক পদে ১৭ জন, সহদপ্তর সম্পাদক পদে ১৪ জন, আবাসন বিষয়ক সম্পাদক ১৭ জন, সহযোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে পাঠাগার ও ক্যাফেটেরিয়ার–বিষয়ক সম্পাদক পদে ২০ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৭ জন, সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক সম্পাদক পদে ১১ জন, গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ১৫ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক–বিষয়ক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া–বিষয়ক সম্পাদক পদে ২০ জন ও ৫ নির্বাহী সদস্যের পদে ৮৫ জন প্রার্থী রয়েছেন।

আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোট হবে। এরপর শুরু হবে গণনা।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin