চাকসুর হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে ২২ প্রার্থী 

চাকসুর হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে ২২ প্রার্থী 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল সংসদ নির্বাচনে ২২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চাকসু নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকা অনুযায়ী, এর মধ্যে একজন পুরুষ এবং ২১ জন নারী প্রার্থী।

চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ছেলেদের একমাত্র হজরত শাহজালাল হলে রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

অন্যদিকে মেয়েদের বিজয় ২৪ হলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে অন্তরা সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

নওয়াব ফয়জুন্নেসা হলে সহসভাপতি পদে পারমিতা চাকমা; খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ইতি চাকমা; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে প্রত্যাশা চাকমা; দফতর সম্পাদক পদে অপরাজিতা বড়ুয়া তিন্নি; রিডিং রুম, ডাইনিং ও লাইব্রেরি সম্পাদক পদে খিং খিং ছেন; সমাজসেবা, গবেষণা ও আইসিটি সম্পাদক পদে মোনালিসা চাকমা; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুরঞ্জনা ত্রিপুরা; যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে শ্রেয়া তালুকদার এবং নির্বাহী সদস্য পদে অনন্যা চাকমা, প্রমিতা চাকমা ও শিপ্রা তঞ্চঙ্গা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

প্রীতিলতা হলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে অন্তরা চাকমা এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সিরাজুম মুনিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন।

শামসুন্নাহার হলে দফতর সম্পাদক পদে সাইমুন সাদিয়া; রিডিং রুম, ডাইনিং ও লাইব্রেরি সম্পাদক পদে নিশাদ জান্নাত; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে ইফফাত আরা জুই; যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে কানিজ ফাতেমা সিফাত এবং নির্বাহী সদস্য পদে নাইমা তাসফিয়া, মিফতাহুল জান্নাত ও আফিয়া জাহিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

এ বিষয়ে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী বলেন, চাকসু এবং হল সংসদের প্রার্থীদের তালিকা সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এটি কেবল প্রাথমিক তালিকা। চাইলে প্রার্থীরা এখনও মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। পাশাপাশি ডোপ টেস্টের ফলের ভিত্তিতেও প্রার্থিতা বাতিল হতে পারে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বিষয়টি নিশ্চিত হবে।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের BanglaTribune | আমার ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin